নিজস্ব প্রতিবেদক।।
বিগত দশ বছর ধরে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও করোনা মহামারির কারণে এ বছর পিছিয়েছে কয়েক মাস। তবে পরিস্থিতি ভালো থাকলে আগামী বছর জুন-জুলাই মাসে এ দুই পাবলিক পরীক্ষা অনুষ্ঠানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, করোনা পরিস্থিতি যদি খারাপের দিকে না যায়, তাহলে আগামী বছরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা এবং তারপর এইচএসসি পরীক্ষা হবে। সেজন্য তাদের (পরীক্ষার্থী) এখন থেকেই প্রতিদিন ক্লাস হচ্ছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি যাওয়ার পর সিদ্ধান্ত নিতে পারব, সেখানে নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে নাকি সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে পূর্ণ বিষয়গুলোর পরীক্ষা হবে। যদি সম্ভব হয় সব বিষয়ে পরীক্ষা নেওয়ার, তাহলে নেওয়া হবে। আর যদি একেবারেই সম্ভব না হয়, তাহলে নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
