নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফল প্রকাশ করেন। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। পরীক্ষায় মোট পাসের হার ৯৩.৫৮ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।
এছাড়া, মাদ্রাসায় পাসের হার ৯৩.২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৩১৩ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৪৯, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৮৭ জন। উল্লেখ্য, মহামারি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার নয় মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। সব বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
