নিউজ ডেস্ক।।
রীতি অনুযায়ী শিক্ষাবর্ষের প্রথম দিন পাঠ্যবই উৎসব করা হলেও করোনার কারণে এ বছরও দেশে বই উৎসব হচ্ছে না। তবে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এসএসসির ফল প্রকাশের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন। সকালে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেবেন। এরপর শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ধন্যবাদ দেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। এ ছাড়া দুই মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন করার পর ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে। তবে একদিনে সব শিক্ষার্থীকে বই দেওয়া এ বছর সম্ভব হবে না। পর্যায়ক্রমে ক্লাসে শিক্ষার্থীরা নতুন বই পাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
