অনলাইন ডেস্ক।।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত বিভিন্ন উৎস থেকে ইউনিসেফ বাংলাদেশে ১০ কোটিরও বেশি টিকা সরবরাহ করছে। টিকার এই চালান ২০২২ সালের জুন মাসের মধ্যে বাংলাদেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে কোভিড টিকার আওতায় আনার লক্ষ্যকে বেগবান করবে।
ইউনিসেফ দ্বারা সরবরাহকৃত এই ১০ কোটি ডোজ টিকার বাইরে বাংলাদেশ সরকার বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বিপুল সংখ্যক টিকা সংগ্রহ করেছে বলে ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞত্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, মহামারি থেকে পরিত্রাণের সবচেয়ে কার্যকর উপায় হলো সমঅধিকার নিশ্চিত করা এবং বিশ্বব্যাপী টিকা দেয়ার হার বাড়ানো। উৎপাদকদের কাছ থেকে টিকা সংগ্রহ করে সেটা বাংলাদেশের প্রতিটি কোণে পৌছে দেওয়া গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ইউনিসেফ ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে টিকা সরবরাহের বিষয়টি নিয়ে কাজ করছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
