নিউজ ডেস্ক।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হতে হবে। রাজনীতি সচেতন না হয়ে সফল মানুষ হওয়া যায় না, সুনাগরিক হওয়া যায় না।
রোববার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুবিজবর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, রাজনীতি সচেতন না হলে তোমরা নিজের দায়িত্বও যথাযথভাবে পালন করতে পারবে না। রাজনীতি করো বা না করো কেউ রাজনীতির বাইরে নও। তাই সবাইকেই রাজনীতি সচেতন হতে হবে। সঠিক রাজনীতি বেছে নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
