নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের জন্য পুরো ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিস উদ্বোধন করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া।
এখন থেকে প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট ও দুপুর ২টায় প্রশাসনিক ভবন-কলাভবন-টিএসসি-কাজী মোতাহার হোসেন ভবন-মোকাররম ভবন-কার্জন হল পর্যন্ত যাবে শাটল বাস এবং বেলা ১১টা ও দুপুর ২টা ৩০ মিনিটে কার্জন হল মোকাররম ভবন-কাজী মোতাহার হোসেন ভবন-টিএসসি-কলাভবন প্রশাসনিক ভবনে ফিরে আসবে।
এছাড়া, অন্য রুটে শাটল বাস বেলা ১১টায় লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে কার্জন হল পর্যন্ত যাবে এবং দুপুর ২টায় কার্জন হল থেকে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে ফিরে আসবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
