পৌষের শুরুতে শৈত্যপ্রবাহ শুরু হলেও এখন আর নেই। এখন শীত থাকলেও নেই তীব্রতা। আপাতত শীত আর বাড়ছে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে নাজমুল হক বলেন, আগামী তিনদিন আবহাওয়া মোটামুটি এ রকমই থাকতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টি হয়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
