নিজস্ব প্রতিনিধি।।
বড় দিনের ছুটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী বিমানযাত্রীদের চাপ বেড়েছে। ফলে অনেক বাণিজ্যিক এয়ারলাইন্স বিমান যাত্রীদের সুরক্ষায় এবং করোনার নতুন ধরণ ওমিক্রন ঠেকাতে চলতি সপ্তাহে ৪ হাজার ৩০০ এর বেশি ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে শুধুমাত্র শুক্রবার (২৪ ডিসেম্বর) ২ হাজার ৩৬৬টি ফ্লাইট বাতিল করা হয়। বিশ্বব্যাপী ফ্লাইট ট্রাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার ডটকম থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া আরও ৯ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। এ সময়ে বড়দিনের ছুটি থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর আল-জাজিরা।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সে ওমিক্রমন সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ফলে এসব দেশে মাস্ক পরা, ভ্যাকসিন গ্রহণ এবং ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলো ফ্লাইট ক্রু এবং কর্মী সংকটে ভুগছে। কারণ তাদের শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ার পর অনেককে সেলফ আইসোলেটে পাঠানো হয়েছে।
এছাড়া দক্ষিণ আফ্রিকার ৮ দেশে ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সতর্কতা জারি করে।
এদিকে অস্ট্রেলিয়াতেও অভ্যন্তরীণ ১০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। একজন মুখপাত্র জানিয়েছেন, অনেক যাত্রী আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে তাই এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।
জন হপকিন্স এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে করোনায় ৫৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ২৭৮ মিলিয়ন মানুষ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
