নিজস্ব প্রতিবেদক।।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে ঝিটকা, মজমপাড়া, হাপানিয়া ও গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।
তিনি বলেন, এক মণ রসের সাথে এক মণ চিনি ও চুন দিয়ে দুই মণ খেজুরের ভেজাল গুড় তৈরি করছে রাজশাহী থেকে আগত কিছু মৌসুমি গুড় ব্যবসায়ী। গুড়গুলোও রাখা হচ্ছে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে। পুনরায় এই প্রক্রিয়ায় গুড় তৈরি না করতে তাদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় অভিযানে সহযোগিতা করেন হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতাউর রহমান ও ব্যাটালিয়ন আনসাররের সদস্যরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
