এইমাত্র পাওয়া

লকডাউনে যেতে চাচ্ছি না : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।।

সরকার এখন লকডাউনের মতো পদক্ষেপে যেতে চাইছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘আমরা দেশে লকডাউন চাচ্ছি না।’ আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনার নতুন ধরন ওমিক্রন নেই, কিন্তু করোনা তো (অন্য ভ্যারিয়েন্ট) আছে! ডেলটা ভ্যারিয়েন্ট থেকেও যদি আমরা রক্ষা পেতে চাই, আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে—যে কাজটি আমরা করছি না। ইউরোপের অনেক দেশ লকডাউন দিয়েছে। কিন্তু আমরা তেমনটা চাচ্ছি না।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনার টিকার জন্য নিবন্ধনে ব্যবহৃত সুরক্ষা অ্যাপ হালনাগাদ হওয়ার পরে সারাদেশে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.