অনলাইন ডেস্ক।।
বছরের প্রথম দিন নতুন বই পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। এর পাশাপাশি নতুন জামা, জুতা ও ব্যাগ কেনার ব্যবস্থা হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। আর উপবৃত্তির টাকায় স্বাচ্ছন্দ্যে চলতে থাকে তাদের লেখাপড়া। কিন্তু গত দুটি বছর আনন্দ বঞ্চিত হয়েছে প্রাথমিক শিক্ষার্থীদের একাংশ। অভিভাবকের মধ্যেও রয়েছে অসন্তোষ।
শিশুদের জামা, জুতা ও ব্যাগ কেনার (কিটস অ্যালাউন্স) টাকা এবং ২০১৯-২০ ও ২০২০-২১ দুই অর্থ বছরের উপবৃত্তির ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের গাফিলতির কারণে এই ভাতা বিতরণ করা যায়নি।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘চুক্তির মেয়াদ থাকাকালে শিক্ষার্থীদের কিটস্ অ্যালাউন্স ও উপবৃত্তির অর্থ দেওয়া হয়েছে। তবে মেয়াদ না থাকায় বাকিগুলো আটকে আছে। চুক্তির মেয়াদ বাড়ানো হলে টাকা বিতরণ করা হবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থ বছরের উপবৃত্তি ও কিটস্ অ্যালাউন্স বাবদ ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫০০ টাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে বিতরণ করা হয়নি চুক্তির মেয়াদ না থাকায়। চুক্তির মেয়াদ ছিল গত ৩০ জুন। চুক্তির মেয়াদ বাড়াতে গত ১৩ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চুক্তির খসড়া অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত কোনও কোনও ব্যবস্থা হয়নি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্তির পর চুক্তি সম্পাদন করে উল্লেখিত অবশিষ্ট কাজ সম্পাদন করা হবে। কিন্তু গত ৫ মাসেও কোনও ব্যবস্থায় নেয়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
