রাষ্ট্রপতির সঙ্গে আরও ৮টি রাজনৈতিক দলের সংলাপের জন্য দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দলগুলো বৈঠক করবে। নির্বাচন কমিশন থেকে আজ সোমবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।
২৭ ডিসেম্বর (সোমবার) বিকেল ৪টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিস, ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর (বুধবার) বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। ওই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সংলাপ হয়েছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
