এইমাত্র পাওয়া

‘ড‌্যান্স বাংলা ড‌্যান্স’ বিজয়ী অর্ণব-সুকন্যা

নিজস্ব প্রতিনিধি।।

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড‌্যান্স বাংলা ড‌্যান্স’। এবারের সিজনে বিজয়ী হয়েছেন অর্ণব চক্রবর্তী ও সুকন্যা।

এতে প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন গ্যাং স্ট্রিট মাফিয়া, দ্বিতীয় রানার আপ হয়েছেন রীশিতা। পশ্চিমবঙ্গের চাকদহের অর্ণব চক্রবর্তী ও সুকন্যা ক্রেস্টের পাশাপাশি ৯ লাখ রুপি পেয়েছেন। আর প্রথম ও দ্বিতীয় রানার আপ পেয়েছেন ২ লাখ রুপি। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

এবারের সিজনের গ্র্যান্ড ফিনালে লড়েছেন—মেঘা-সৌভিক, গ্যাং স্ট্রিট মাফিয়া, অর্ণব-সুকন্যা, আর.পি ব্রাদার্স, রীশিতা, রেইস-পলাশ। প্রতিযোগিতাও ছিল রীতিমতো কড়া। তার মধ্যে শ্রেষ্ঠ কারা, তা বাছাই করাটা বিচারকদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। তবু যারা উনিশ-বিশের ব্যবধানে এগিয়েছিলেন তাদের হাতেই পুরস্কার উঠেছে।

রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বসেছিলে ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর চূড়ান্ত আসর। এই সন্ধ্যাটা আরো জমিয়ে দিয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলি, জিৎ, গোবিন্দ। বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন দেবলীনা কুমার, রিমঝিম। তারা সবাই যখন সুযোগ পেয়েছেন তখনই তালে পা মিলিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.