অনলাইন ডেস্ক।।
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট কমে ৬ হাজার ৭৮৩ পয়েন্ট অবস্থান করছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট কমে ২ হাজার ৫৪৭ পয়েন্টে অবস্থান করছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৪২ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৪৭৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২০০ পয়েন্ট কমে ১১ হাজার ৮৬৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৮৫ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৭টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৪ লাখ টাকা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
