গত ১৬ ডিসেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংবাদিকদের সংগঠন ‘চুয়েট সাংবাদিক সমিতি’র ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটি। ১৫ টি গৌরবোজ্জ্বল বছরের পর এইদিনে ১৬ বছরের পদার্পণ করে চুয়েট সাংবাদিক সমিতি।
বৃহস্পতিবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করে চুয়েট সাংবাদিক সমিতি।অতঃপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শুভাকাঙ্ক্ষী শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে কেক কাটা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চুয়েটকে সারাদেশে তুলে ধরার জন্য চুয়েট সাংবাদিক সমিতির প্রশংসা করেন। এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “চুয়েটের সাংবাদিকরা গঠনমূলক চিন্তাধারা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে চুয়েটের ভাবমূর্তি উজ্জ্বল করে যাচ্ছে। চুয়েটের একাডেমিক কার্যক্রমসহ সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করছি। এক্ষেত্রে চুয়েট সাংবাদিক সমিতি অগ্রণী ভূমিকা পালন খরবে বলে আশা করি।”
প্রসঙ্গত, ২০০৬ সালের এই দিনে বিজয়ের চেতনাকে ধারণ করে চুয়েট সাংবাদিক সমিতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রকৌশলবিদ্যার ব্যস্ত সময়সূচির মধ্যেও বস্তুনিষ্ঠ সংবাদচর্চা ধরে রাখতে নিরলস কাজ করে যাচ্ছে চুয়েট সাংবাদিক সমিতি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক দিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রচার-প্রসার এবং দেশের অভ্যন্তরীণসহ বহির্বিশ্বে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরাই সাংবাদিক সমিতি মূল লক্ষ্য।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
