অনলাইন ডেস্ক।।
শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্তি করে অবিলম্বের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)।
শুক্রবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানায় সংগঠনটি।
শিক্ষকনেতা ও মিরপুর সিদ্ধান্ত হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম রনির ষড়যন্ত্রমূলক সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাশিসের সভাপতি নজরুল ইসলাম রনি, ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আতিকুর রহমান তালুকদার, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, বাশিসের কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, মোস্তফা কামাল খান, তানিয়া আক্তার প্রমুখ।
তারা বলেন, ম্যানেজিং কমিটির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে দুর্নীতি ও অনিয়ম মারাত্মক আকার ধারণ করেছে বলে শিক্ষকরা তাদের বক্তব্যে জানান। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে প্রতিষ্ঠানের প্রধানকে দোষী করে নিজে পার পেয়ে যান। এ জন্য কমিটির প্রথা বিলুপ্তি করা জরুরি।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে জাতীয়করণের ঘোষণা দিয়ে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে চিরস্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ কামনা করেন শিক্ষরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
