নিউজ ডেস্ক।।
দেশে মোট জনসংখ্যার অর্ধেক মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত করোনার প্রথম ডোজ পেয়েছেন ৫০ দশমিক ৫৩ শতাংশ। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৫ দশমিক ৬৮ শতাংশ মানুষ।
দেশে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ করোনা টিকা নিতে পারেন। করোনা টিকার আওতায় এসেছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরাও।
এছাড়া ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেয়া নিয়েও সরকারের পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এখন যারা ষাটোর্ধ্ব, সম্মুখসারির (ফ্রন্টলাইনার), তাদের টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সুরক্ষা অ্যাপসে কিছু আপডেট করতে হবে। আশা করা হচ্ছে, এ মাসেই এই কাজ শুরু করা যাবে। সোমবার মন্ত্রিসভা শেষে এ কথা বলেন তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
