অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার।
বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, বিএনপি অনেক বড় একটা দল। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি। এই বিএনপিকে অনেক কৌশল অবলম্বন করে চলতে হয়েছে। গত জাতীয় নির্বাচনে আপনারা দেখেছেন আমাদের অনেক প্রার্থীকে জেলখানায় থাকতে হয়েছে। অনেক প্রার্থীর বাড়িঘর লুটপাট করা হয়েছে, অনেককে পেটানো হয়েছে। যাদের পেটানো হয়েছে তাদের মামলা পুলিশ নেয়নি। তাদের গায়েবি মোকদ্দমা দিয়ে বাড়িঘর ছাড়া করা হয়েছে।
যারা সরে গেছেন তাদের সঙ্গে সমন্বয় করা হয়েছে দাবি করে তৈমুর বলেন, আমরা সবাই একসঙ্গে আছি। একজন প্রার্থী কামাল নিজেই এখানে আছেন। আমরা সবাই ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন করছি। এখন পর্যন্ত বিএনপির একমাত্র আমিই মনোনয়নপত্র জমা দিয়েছি। মহানগরের নেতারা যারা আছেন এবং উপজেলার সেক্রেটারি বন্দর থানার প্রেসিডেন্ট সবাই আমার সাথে আছে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, বিএনপির সিনিয়র নেতা জামাল উদ্দিন কালু, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
