অনলাইন ডেস্ক।।
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করার যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে তা ঠিক নয় বলে দাবি করেছেন তিনি।
আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন শেষে এ বছরের ২৪ জুন অবসরে যান। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
ওইদিন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের লড়াইয়ে অংশ নিয়ে আইনের শাসন ও মানবাধিকার খর্ব করেছে র্যাব। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থ হুমকির মুখে পড়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যাব ও সংস্থাটির সাবেক-বর্তমান ছয় কর্মকর্তাসহ বিশ্বের আরো ১০ প্রতিষ্ঠান ও ১৫ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি বিভাগ। চীন, মিয়ানমার ও উত্তর কোরিয়ার কর্মকর্তা ও প্রতিষ্ঠান রয়েছে এ তালিকায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
