ফকিরহাটে “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১” পালিত

নাজমুল হুদা।।

আজ সকাল ১১ টায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল দিবস ২০২১ উপলক্ষে র্যালী, সেমিনার, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফকিরহাট উপজেলা প্রশাসনের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব স্বপন দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলার এসিল্যান্ড জনাব বিধান চন্দ্র হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব দেবাশীষ বিশ্বাস।

উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব আসাদুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেখ হাসিনা কারিগরি কলেজ এর প্রভাষক শ্যামল সাহা, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক জনাব মোঃ নাজমুল হুদা প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.