এইমাত্র পাওয়া

প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক।।

চলতি মাসে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ছিল। কিন্তু এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকায় ডিসেম্বরে পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। তাই এইচএসসি পরীক্ষা শেষে জানুয়ারিতে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

জানা গেছে, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। এ লক্ষ্যে কাজ করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধু প্রবেশপত্রগুলো দিয়ে পরীক্ষা নেওয়া হবে।

গত বছর অক্টোবরের শেষ দিকে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন শুরু হয়। আবেদনগ্রহণ শেষ হয় ২৪ নভেম্বর রাতে। এতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৪০ জন। মোট ৩২ হাজার ৭৭টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.