এইমাত্র পাওয়া

সঠিকভাবে শিক্ষাবৃত্তি বিতরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শিক্ষা সহায়তা তহবিলের আওতায় সরকারের বৃত্তি ও অন্যান্য সুবিধা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সঠিকভাবে বিতরণে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।

২৩ মে, বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা সহায়তা তহবিলের পঞ্চম বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

ইহসানুল করিম জানান, শিক্ষার্থীরা যেন শিক্ষা সহায়তার সুবিধা অনলাইনে পায় সেজন্য ই-স্টাইপেন্ড ব্যবস্থা চালুর নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে তহবিলের কার্যক্রম ও বর্তমান অবস্থা এবং ২০১৮ সালের বৃত্তি কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তহবিলের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading