নিউজ ডেস্ক।।
দেশের তিনটি বিভাগে হালকা বর্ষণের আভাস রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা থাকবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর এলাকায়।
এ ব্যাপারে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, আবহাওয়ার বর্তমান অবস্থায় শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
