এইমাত্র পাওয়া

কারাবন্দি সাংবাদিকদের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে

নিউজ ডেস্ক্।।

চলতি বছর বিশ্বে কারাবন্দি সাংবাদিকদের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তাদের নতুন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছর কারাবন্দি সাংবাদিকের সংখ্যা ২৯৩ জন। এদের ১৪ শতাংশই নারী। ২০২০ সালে কারাগারে ছিলেন ২৮০ জন। চলতি বছরের পহেলা ডিসেম্বর পর্যন্ত অন্তত ২৪ জন সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এর বাইরে আরো ১৮ জন নিহত হয়েছেন, যারা সাংবাদিকতার কারণে মূল টার্গেট ছিলেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

চলতি বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী দেশ হচ্ছে ভারত ও মেক্সিকো। ভারতে চার সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। আর মেক্সিকোতে হত্যার শিকার হয়েছেন তিন জন।

সিপিজের নির্বাহি পরিচালক জোয়েল সিমন বলেছেন, ‘সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের কারারুদ্ধ করা কর্তৃত্ববাদী শাসনের বৈশিষ্ট্য।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.