অনলাইন ডেস্ক।।
সদ্য পদত্যাগ করা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশ ছেড়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) রাত সোয়া ১টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী এমিরেটস ফ্লাইটে কানাডার টরেন্টোর পথে যাত্রা করেন তিনি।
বিমানবন্দরের দায়িত্বশীল ইমিগ্রেশন কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে প্রবেশ করেন তিনি। ফ্লাইট ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন মুরাদ। বুধবার কানাডায় যাওয়ার জন্য টিকিট কাটেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্র সংবাদমাধ্যমকে জানায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
