সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার পর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে।
আর এই বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির। তিনি বলেন, রোববার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
ওই পরীক্ষায় ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় পাস করেছেন। আমরা তাদের সকল ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি।
মহাপরিচালক আরো বলেন, যারা লিখিত পরীক্ষায় পাস করেছেন তাদের মোবাইল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ডিপিইতে আসতে বলা হয়েছে।
প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র দেয়া হবে। তিনি বলেন, ৩০ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শেষ করা হবে।
১০ অক্টোবর থেকে জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে। অক্টোবরের মধ্যেই দেশের ৬১টি জেলার মৌখিক পরীক্ষা শেষ করা হবে। এরপর ফলাফল জেলা পর্যায় থেকে ডিপিইতে পাঠানো হবে।
মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল পরবর্তী এক মাসের মধ্যে প্রকাশ করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়।
জানা গেছে ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসেবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবার অপেক্ষার পালা। কে হয় সুভাগ্যবান তা জানতে আরও অপেক্ষা করতেহবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
