অনলাইন ডেস্ক।।
বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নামে রাজধানীর শাহবাগ থানায় মামলার আবেদন জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হালদার।
তথ্য প্রতিমন্ত্রীর নামে করা অভিযোগে জুলিয়াস সিজার তালুকদার উল্লেখ করেন, বিবাদী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান কর্তৃক একটি ফেসবুক পেজ থেকে গত ০৫/১২/২০২১-ইং তারিখ বিকেল সাড়ে তিনটার দিকে একটি বিকৃত যৌনাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের ভিডিও ক্লিপ দেখতে পাই। যাতে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)… সময়ও আমার নেই। ’
আমরা মনে করি যে কোন বিদ্যাপীঠই পবিত্র স্থান এবং একজন নাগরিকের চারিত্রিক বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে একটি সীমারেখা রক্ষা করা সবার দায়িত্ব। তাই উপরোক্ত দুই মন্তব্যের মাধ্যমে শুধু ঢাবি নয়, বরং সব বিদ্যাপীঠের প্রতি তীব্র অশ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে তিনি মধ্যযুগীয় কায়দায় ঘৃণার রাজনীতি করার অপপ্রয়াস দেখিয়েছেন।
অপরদিকে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে অভিযোগে নূরউদ্দীন আহমেদ উল্লেখ করেন, গত ০৬/১২/২০২১-ইং তারিখ রাত্র আনুমানিক ১২টার সময় একটি ফেসবুক লিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিবাদীর অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিওতে দেখতে পাই। যা সরকার ও দেশের জনগণের জন্য হেয় প্রতিপন্ন ও মানহানিকর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
