মঙ্গলবার (৭ ডিসেম্বর) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং পুঁজিবাজার কর্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির আহ্বায়ক মফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
সভা শেষে উপস্থিত সাংবাদিকরা পুঁজিবাজার উন্নয়নে কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত হয়েছে তা জানার জন্য দীর্ঘসময় অপেক্ষা করেন। কিন্তু কমিটির আহ্বায়ক সাংবাদিকদের ক্যামেরা এবং মোবাইল ফোনের উপস্থিতিতে কোনো কথা বলতে রাজি হননি।
সূত্র জানায়, পুঁজিবাজার উন্নয়নে করণীয় নির্ধারণ করতে আরও কয়েকটি সভা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাছে কিছু তথ্য চাওয়া হয়েছে। তথ্যগুলো পাওয়ার পর সেগুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর দেশের পুঁজিবাজারে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। আর এজন্য আরও এক থেকে দুই মাস সময় লাগতে পারে বলে সূত্র জানায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
