প্রথমবারের মতো এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে করতে পারবেন আবেদন। এ ক্ষেত্রে স্ব স্ব বিশ্ববিদ্যালয় সার্কুলার অনুযায়ী ভর্তি নিতে পারবে।
ইতোমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আবেদন পড়েছে ৩৮ হাজার ১৬০ জন। বলা যায়, ববিতে এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। প্রতিটি সিটের বিপরীতে ভর্তির জন্যে প্রতিদ্বন্দ্বী করছে ২৮ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামি এক সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষার নম্বর ও বিষয়ের কন্ডিশন অনুযায়ী মেধার ভিত্তিতে সাবজেক্ট নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেওয়া হবে। তারপর শিক্ষার্থীর ভর্তির জন্য তারিখ ঘোষণা করা হবে। ২০২২ সালের জানুয়ারির শেষের দিকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তির টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রাহাত হোসেন ফয়সাল বলেন, ‘আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা অনুযায়ী সাবজেক্ট সিলেক্টেড করে ভর্তি নেবো। এ ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি’র জিপিএ’র উপর কোনো মার্কস থাকবে না। গত ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করার শেষ সময় ছিল। এর মধ্যে যারা আবেদন করতে সমস্যায় পড়েছেন, তাদের অভিযোগের ভিত্তিতে সমস্যা সমাধান করা হয়েছে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
