নিজস্ব প্রতিবেদক।।
আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ভেতরে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, বাইরে অভিভাবকদের প্রচণ্ড ভিড়। পরীক্ষার আগে একাধিকবার স্বাস্থ্যবিধির কথা বললেও কোন কিছুই মানা হচ্ছে না।
বৃহস্পতিবার (২ ডিসেম্বের) পরীক্ষা কেন্দ্রে গিয়ে অভিভাবকদের জটলা দেখা গেছে।
সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার প্রস্তুতি নিয়ে এদিন সকালে কেন্দ্রে আসেন শিক্ষার্থীরা। তাদের পৌঁছে দিতে আসেন অভিভাবকরা। তারপর পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষার সময় শুরু হয় তাদের।
অভিভাবকরা বলছেন, সন্তানকে সঙ্গে নিয়ে এসেছি। তাদেরে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষমাণ আছি। প্রশ্ন কেমন আসলো, বাচ্চারা অস্বস্তিতে ভোগে কি না এসব চিন্তা থেকে বাইরে অপেক্ষায় আছি। সত্যি বলতে সন্তানদের জন্য আবেগ কাজ করে। তাদের পরীক্ষার সমাপ্তি না দেখা পর্যন্ত ভাল লাগছে না।
তবে স্বাস্থ্যবিধি কোনোভাবেই রক্ষা হচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমরা আগে থেকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে কথা বলেছি। কিন্তু অভিভাবকরা কিছুই মানছেন না। তারা স্বাস্থ্যবিধি না মানলে আমাদের খারাপ লাগে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘অভিভাবকরা সংক্রমিত হয়ে বাড়ি যাবে। আর এর প্রভাবতো সন্তানদের উপরও পড়তে পারে। তাই তাদের উচিত স্বাস্থবিধি মেনে বাইরে অবস্থান করা।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
