নিউজ ডেস্ক।।
ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করা। তাই ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ ছাড়া নো মাস্ক নো সার্ভিস নয় বলা হলেও এখন সরকার ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’বলতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
ওমিক্রন ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি গণজমায়েত না করতে অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, দেশে করোনার প্রকোপ কমে যাওয়ায় যে ঢিলেঢালা ভাব চলে এসেছে তা নিয়ন্ত্রণে কঠোর হতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
