নাজমুল হুদা।।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ২০ তম ব্যাচের বিদায়, মাস্ক ও স্বাস্থ্যবিধি এবং মোটিভেশান সভা ৩০/১১/২০২১ খ্রিঃ তারিখ মঙ্গলবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীনের উপস্থাপনায় এবং কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপত্বিত্বে অনুষ্ঠানের নির্ধারিত প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষানুরাগী স্বপন দাশ জরুরী কাজে বাইরে থাকায় অনলাইনে শিক্ষার্র্থীদের শুভকামনা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য মোঃ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, সেখ তারিকুল ইসলাম,প্রবাষক সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, সালমা খাতুন, শেখ শামীম ইসলাম, শিক্ষার্র্থী হুরজাহান খাতুন, মোঃ আবুল হায়াত, নাঈমা খাতুন, বন্যা কুন্ডু প্রমুখ। আলোচনা শেষে রোটারি ক্লাক খুলনা সাউথের সৌজন্যে শিক্ষার্র্থীদের মাস্ক বিতরণ করা, স্বাস্থ্য বিধি সংক্রান্ত লিফলেট এবং পরীক্ষার প্রবেশপত্র হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য ২০২১ সালের ২০ তম ব্যাচে শেখ হেলাল উদ্দীন কলেজ থেকে ২৭৯ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্র্থীদের শুভকামনা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সভা শেষ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
