অনলাইন ডেস্ক।।
বিশ্বজুড়ে আবারো নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে দক্ষিণ আফ্রিকাতে সদ্য আবিষ্কার হওয়া করোনা ভাইরাসের একটি ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। বিশেষজ্ঞরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও ভয়ঙ্কর ওমিক্রন ভ্যারিয়েন্ট। তাদের আশঙ্কা, আরো বেশি সংক্রামক এবং আরো দ্রুত হারে ছড়িয়ে পড়তে চলেছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট।
ড. অ্যাঞ্জেলিক কুয়েটজের বলেন, আমি এখন পর্যন্ত যত রোগী দেখেছি তাদের সবার টিকা নেয়া হয়নি। তাদের ওমিক্রনের হালকা লক্ষণ ছিল। তার মতে, ইউরোপের বিপুল সংখ্যক মানুষ করোনার এই নতুন প্রজাতি দ্বারা সংক্রামিত। এখন পর্যন্ত ওমিক্রন দ্বারা সংক্রামিত বেশিরভাগ রোগীর বয়স ৪০ বছরের কম।
সামা প্রধান ড. অ্যাঞ্জেলিক কুয়েটজ বলেন, করোনার নতুন রূপ ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় অনেক সমস্যা এনে দিয়েছে। এ কারণে ইউরোপসহ অনেক দেশ দক্ষিণ আফ্রিকার বিমান নিষিদ্ধ করেছে। ফলে দক্ষিণ আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রসঙ্গত, ‘ওমিক্রন’ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ইউরোপ, আমেরিকাতেও। ভারতও যথেষ্ট উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিঞ্চিৎ ভয়ও জাগিয়েছে এক্ষেত্রে। কেননা, তারা জানিয়েছে, এই প্রজাতির ক্ষেত্রে উপসর্গ না-ও দেখা দিতে পারে। অতএব, এতটুকু শৈথিল্যকে প্রশ্রয় না দিয়ে কঠোরভাবে কোভিডবিধি মেনে চলার কথাই বলা হচ্ছে হু-র পক্ষ থেকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
