এইমাত্র পাওয়া

গোদাগাড়ীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন পাকড়ী ইউপি

মোঃ হায়দার আলী, গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পাকড়ী ইউনিয়ন পরিষদ ও দেওপাড়া ইউনিয়ন পরিষদ দল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় পাকড়ী ইউনিয়ন পরিষদ ফুটবল দল ২-০ গোলে দেওপাড়া ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এমরানুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী -১ গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলি,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক অধ্যাপক আকবর আলী,মাটিকাটা আদর্শ ডিগী্র কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল রাজু, দেওপাড়া ইউপি চেয়ারম্যান আখতারম্নজ্জামান,গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, পাকড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রাকিব, মোহনপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, চর আষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান সানাউল্ল প্রমূখ।পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন প্রধান অতিথি। প্রধান অতিথি বক্তব্যে জেলা আওয়ামীলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন, মেধার বিকাশ ঘটাতে খেলাধুলার বিকল্প নেই।
বর্তমান সরকার খেলাধুলার উপরে গুরুত্ব দিয়ে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে আসছে। নতুন প্রজন্মকে মাদক থেকে দুরে থাকতে খেলাধুলায় অংশ নিতে হবে।
যুব সমাজ খেলাধুলার সাথে থাকলে মাদক থেকে দূরে থাকবে। বর্তমান সরকার খেলাধুলাসহ সকল স্তরে উন্নয়ন করছেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading