নিউজ ডেস্ক।।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের মেফতাউল আলম সিয়াম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায়ও প্রথম হয়েছেন।বৃহস্পতিবার মধ্যরাতে বুয়েটের ভর্তি ওয়েবসাইটে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ ফলে দেখা যায় প্রকৌশল এবং নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগে প্রথম হয়েছেন সিয়াম।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে ১১৭ দশমিক ৭৫ পেয়ে রেকর্ড গড়ে প্রথম হন সিয়াম। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায়ও প্রথম হন তিনি। এছাড়া তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় তার অবস্থান ছিল তৃতীয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
