এইমাত্র পাওয়া

নারীর যে পরিবর্তনগুলো ক্যান্সারের লক্ষণ

অনলাইন ডেস্ক।।

মেয়েরা সাধারণত নিজের স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সচেতন। যথেষ্ট সাবধানতা অবলম্বন করার পরেও ক্যান্সারের লক্ষণগুলো সহজেই এড়িয়ে যান অনেকে। কারণ মেয়েদের নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। অনেক লক্ষণ তারা স্বাভাবিক বলেই মেনে নেন। কিন্তু পরবর্তীতে তা বড় সংকট রূপেই হাজির হয়।

আজ আমরা কিছু লক্ষণ নিয়ে কথা বলবো। যদি এরকম কোনো লক্ষণ দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন। 
হুট করে ওজন কমে যাওয়া

হুট করেই ওজন কমতে শুরু করেছে? অনেক নারীই এতে খুশি হয়ে উঠতে পারেন। কিন্তু হঠাৎ বাড়তি ওজন কমে যাওয়াটা ক্যান্সারের লক্ষণ হতে পারে। ক্যান্সার কোষ প্রায়শই দেহের শক্তি ক্ষয় করে। এতে দেহের ওজন কমাটাই স্বাভাবিক। তাই সতর্কতাবশত চিকিৎসকের শরণাপন্ন হোন।

উদরস্ফীতি
উদরস্ফীতি মূলত ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ। অনেক নারীরই পেলভিক মাসল বাড়তে শুরু করে। তাছাড়া পেলভিক মাসলে ব্যথা ও অন্যান্য অনেক লক্ষণই ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ।

স্তনের আকৃতিতে পরিবর্তন

অনেক নারীর স্তনে প্রদাহজনিত ব্রেস্ট ক্যান্সার হতে পারে। হঠাৎ করেই স্তন লাল হয়ে যাওয়া কিংবা স্তনের ত্বক মোটা হয়ে যাওয়া মোটেও ভালো লক্ষণ না। অনেক সময় পিরিয়ডের সময় এমনটা হয়। তবে সেটা দ্রুত ঠিক হয়ে যায়। এই স্ফীতি মাসাধিককাল হলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত৷

ত্বকের পরিবর্তন
ত্বকের মধ্যে নানাবিধ পরিবর্তন ক্যান্সারের লক্ষণ। ত্বক বিবর্ণ হয়ে যাওয়া, কুঁচকে যাওয়া, কালো দাগ পড়া এসব কিছুই স্কিন ক্যান্সারের লক্ষণ।

গিলতে অসুবিধে

অনেকেরই খাবার গিলতে অসুবিধে দেখা দেয়। এটি মূলত গ্যাস্ট্রোইনটেস্টিনাল ক্যান্সারের পূর্ব লক্ষণ। এমন হলে এন্ডোস্কপি বা বুকের এক্স-রে করানো উচিত।

মলের সাথে রক্ত
মলের সাথে রক্ত বা কোনো অনাকাঙ্ক্ষিত জায়গা থেকে রক্ত বের হওয়া ক্যান্সারের লক্ষণ হতে পারে। অনেক সময় মলের সাথে রক্ত যাওয়াটা কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। তবে তা কোলন ক্যান্সারেরও লক্ষণ হতে পারে।

তলপেটে ব্যথা এবং হতাশা
তলপেটের দিকে অস্বাভাবিক বা মৃদু ব্যথা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। প্যানক্রিয়েটিক ক্যান্সারে এমনটা হয়। এর কারণ এখনো জানা যায়নি তবে লক্ষণটা মিলে যায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.