নিউজ ডেস্ক।।
আগামী ২৯ নভেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ও বিশেষ পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হবে। আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতিরেকে প্রতিদিন সকাল ৯টা থেকে এ পরীক্ষা শুরু হবে। আর আগামী ৬ ফেব্রুয়ারি এই পরীক্ষা শেষ হবে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
