ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮.৫৫ শতাংশ

নিউজ ডেস্ক।।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছিলো ১৮.৫৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৯৯২ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৮৮৮ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিলো ৫ হাজার ৮৯৮ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৬৯০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৯৪ কোটি ১৪ লাখ টাকার বা ১৮.৫৫ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৯৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৯১ দলমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১৯১টির। আর ১৬টির দাম ছিলো অপরিবর্তিত।

সাপ্তাহিক লেনেদেনেরে শীর্ষে যারা: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান ছিলো বেক্সিমকো লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৬৪ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। এছাড়া গত সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ২৯ লাখ ৮২ হাজার ৯০টি শেয়ার হাতবদল হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি লিমিটেড। কোম্পানিটির ২১ কোটি ৭৫ লাখ ৩২ হাজারটি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪১ কোটি ৩৩ লাখ টাকা।

ব্রাক ব্যাংক লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯৩ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, স্কয়ার ফার্মা ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

সাপ্তাহিক টপটেন গেইনার: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬০ শতাংশ বেড়েছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২১ দশমিক ৫৮ শতাংশ।

ব্রাক ব্যাংক লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২০ দশমিক ১২ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ওয়ান ব্যাংক, এনসিসি ব্যাংক, ইনডেক্স অ্যাগ্রো,মার্কেন্টাইল ব্যাংক, এবি ব্যাংক ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

খাতভিত্তিক লেনদেন: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংকি খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৫.২ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ফার্মা খাতে ১২.৪ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিবিধ খাতে ১২.৩ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ১১.৩ শতাংশ, প্রকৌশল খাতে ৫.১ শতাংশ, আর্থিক খাতে ৪.৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪.২ শতাংশ, জীবন বিমা খাতে ৩.৯ শতাংশ, খাদ্য খাতে ১.৪ শতাংশ, ট্যানারি খাতে ৩.৩ শতাংশ, আইটি খাতে ৩.৩ শতাংশ, সাধারণ বিমা খাতে ৩.৩ শতাংশ, সিমেন্ট খাতে ২.৩ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ শতাংশ, কাগজ খাতে দশমিক ৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৮ শতাংশ, সিরামিকস খাতে দশমিক ৬ শতাংশ, ট্রাভেল খাতে দশমিক ৫ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.