নিউজ ডেস্ক।।
পবিত্র ওমরাহ পালনে বিদেশি নাগরিকদের জন্য নতুন বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশি নাগরিকরা ওমরাহ পালন করতে পারবেন।
সৌদি সরকার কর্তৃক স্বীকৃত কোভিডের দুই ডোজ টিকা নিয়েই দেশটিতে প্রবেশ করতে পারবেন বিদেশিরা। টিকা নেওয়ার সনদপত্রও থাকতে হবে।
এসব তথ্য প্রমাণ জমা দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেক্ট্রিক এন্ট্রি ভিসা নিতে হবে বিদেশিদের।
যারা পারমিট ইস্যু করতে ইচ্ছুক তারা তাওয়াক্কালনা অ্যাপে গিয়ে হজ ও ওমরাহ সার্ভিসে ‘ইস্যু পারমিটস’ অপশনে ক্লিক করে পারমিটের ধরন ও তারিখ নির্বাচন করতে পারবেন। পারমিটের ধরন নির্বাচন করার পর আবেদনকারী কোথায় অবস্থান করতে ইচ্ছুক এবং কোথা থেকে তিনি এসেছেন সেসব তথ্য অ্যাপে দিতে হবে। অ্যাপের ‘ইস্যু দ্য পারমিট’ অপশনে ক্লিক করার পর পারমিট দেওয়া ও পর্যালোচনা করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
