বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএর কোনো নম্বর কাউন্ট করা হবে না। শুধু ভর্তি পরীক্ষার নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুরের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে ১০ টাকা আবেদন ফি বরিশাল বিশ্ববিদ্যালয়ের। এবিষয়ে তিনি বলেন, আমাদের আবেদন ফি ১০ টাকা নয় ৫০০ টাকা। যে ওয়েবসাইট থেকে বিষয়টি ছড়িয়েছে সেটা শুক্রবার সকাল ১০ টায় ওপেন করা হয়েছে। এর আগে আমরা টেস্ট করছিলাম ওয়েবসাইটটা ঠিক মতো কাজ করছে কি না। এজন্য আমরা নিজেদের মধ্যের লোকেরা আবেদনকারী সেজে আবেদন করে দেখা হচ্ছিল। টেস্ট করার জন্য একটা আবেদন ফি যুক্ত করার প্রয়োজন ছিল যে টাকা ঠিক মতো জমা হচ্ছে কিনা। এজন্য পরীক্ষামূলক ফি ১০ টাকা রাখা হয়েছিল। মূলত আমাদের আবেদন ফি ৫০০ টাকা। ১০ টাকা আবেদন ফি ছড়িয়ে পড়া দুঃখজনক।
অন্যদিকে এ,বি,সি ইউনিটের মোট আসন (১৪৪০) অতিরিক্ত ৫ শতাংশ হিসেবে ৭২টি আসন বিভিন্ন কোটায় আবেদনকারী প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
আবেদন করতে ভিজিট করুন (admission.bu.ac.bd) এই ওয়েব সাইডে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
