নিউজ ডেস্ক।।
বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে নতুন তালিকায় বঙ্গবন্ধু সেতুর বর্ধিত টোল আদায় শুরু হয়েছে। গত ২রা নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল সেতু বিভাগ। প্রজ্ঞাপনে সেতুর টোলের হার ২০ থেকে ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। সবশেষ ২০১২ সালে এই সেতুর টোল বাড়ানো হয়েছিল।
প্রজ্ঞাপন অনুযায়ী বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসান কবীর পাভেল বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে নতুন তালিকায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু করা হয়। নতুন টোলের হার যেমন- মোটরসাইকেলের নতুন টোল হবে ৫০ টাকা। যা ছিল ৪০ টাকা। কার ও জিপের বর্তমান টোল ৫শ’ টাকার পরিবর্তে হবে ৫৫০ টাকা।
ছোট বাসের ক্ষেত্রে টোল ৬৫০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। বড় বাসের টোল ৯শ’ টাকার পরিবর্তে হবে ১ হাজার টাকা। ছোট ট্রাকের টোল ৮৫০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।
মাঝারি ট্রাকের (৫-৮ টন) টোল ১ হাজার ১শ’ টাকার পরিবর্তে হবে ১ হাজার ২৫০ টাকা। ৮-১১ টনের ট্রাকের টোল ১ হাজার ৪শ’ টাকার স্থলে ১ হাজার ৬শ’ টাকা করা হয়েছে। বড় ট্রাক ও ট্রেইলারের টোল ২ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে।
সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক নব কুমার কর্মকার বলেন, যমুনা নদীর ওপর স্থাপিত বঙ্গবন্ধু সেতুর মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ স্থাপিত হয়েছে। এতে আমরাই সবচেয়ে সুযোগ-সুবিধা পাচ্ছি। সেতু নির্মাণের সময় দেশের মানুষ সব কিছুতে ট্রাক্স দিয়েছিল।
সেতুতে টোল আদায়ের মাধ্যেমে অনেক আগেই টাকা পরিশোধ হয়ে গেছে। এখন তো টোলের হার কমানোর কথা। কিন্তু সরকার তা না করে দফায় দফায় সেতুর টোল বৃদ্ধি করছে। ক’দিন আগে ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।
এখন সেতুতে টোল বৃদ্ধি হলে আবারো প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। তাই সেতুর টোল বৃদ্ধি কোনোভাবেই মেনে নেবার নয়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
