আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার জন্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ পাঁচ জনকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ।জাকারবার্গ ছাড়াও বাংলাদেশ টেলিকমিনিউকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র (জন নিরাপত্তা) সচিব ও ডিজিটাল নিরাপত্তা সংস্থার মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে।
ফেসবুকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে নোটিশ গ্রহীতাদের ব্যবস্থা গ্রহণ করতে নোটিশে বলা হয়েছে।
নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে নোটিশ গ্রহীতাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
