নিউজ ডেস্ক।।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ বুধবার (১৭ নভেম্বর)। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে।
গাউসুল আজম বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ফাতেহা-ই-ইয়াজদাহম নামে পরিচিত।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ১৪৪৩ হিজরি উপলক্ষে আজ বুধবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মাওলানা সৈয়দ এমদাদ উদ্দিন। সভাপতিত্ব করবেন দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
