চট্টগ্রামে ৩ কেন্দ্রে শিক্ষার্থীদের করোনা টিকা

নিউজ ডেস্ক।।

: নগরের তিনটি কেন্দ্র শুরু হয়েছে শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম। প্রায় ৩৫ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে প্রথমেই আনা হচ্ছে এ টিকার আওতায়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকে নগরীর চট্টেশ্বরী রোডের চট্টগ্রাম গ্রামার স্কুল, ইস্পাহানি মোড়ের স্যার মরিস ব্রাউন ইন্টার ন্যাশনাল স্কুল এবং একে খান মোড়ের মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের ৮টি বুথে দেওয়া হচ্ছে এ টিকা। করোনা টিকা নেওয়ার পর উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

দেরিতে হলেও টিকা নিতে পেরে খুশি তারা।

প্রথমদিন চট্টগ্রাম কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীদের টিকা দেওয়া হয়।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক হোসাইন আহমেদ আরিফ ইলাহী সাংবাদিকদের বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষাদের প্রথম ধাপে টিকা আওতায় আনা হচ্ছে। প্রথম দিন তিনটি কেন্দ্রে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

ধীরে ধীরে কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও টিকার পরিমাণ বাড়ানো হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.