নিউজ ডেস্ক।।
বয়স মাত্র সাত। এই বিষয়ে সকলে যেখানে কার্টুন দেখা থেকে স্কুল যাওয়া নিয়ে মেতে থাকে, সেখানেই এক খুদে ইরানিয়ান বিশ্বের সেরা ফুটবলার হওয়ার স্বপ্ন বুনছে। লিভারপুল অ্যাকাডেমির আরাত হোসেইনি পরবর্তী মেসি হিসেবে ডাকা হচ্ছে। একদিকে যেমন সে বাঁ-পায়ে ফুটবল খেলেন, তেমনই অল্প বয়সে তার অসামান্য প্রতিভা মেসির সাথে তুলনা টেনে এনেছে।
সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যা যেকোনো প্রতিষ্ঠিত ফুটবলারের সাথে পাল্লা দিতে পারে। তার বল পায়ে দক্ষতাও অনেকটা প্রিয় ফুটবলার মেসির মতোই। ছোট থেকে তার অসামান্য স্কিলের ভিডিও তার বাবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায়, খুদে বয়সেই আরাত সোশ্যাল মিডিয়া সেনশেসন।
এত অল্প বয়সেই প্রচারের আলোয় এসে জীবন বদলে যাওয়া আরাত নিজে এই বিষয়ে কী বলছে? Sky Sports-কে দেয়া এক সাক্ষাৎকারে আরাত জানায়, ‘আমি প্রথমে একটু অবাক হলেও এখন সবটার সাথে মানিয়ে নিয়েছি এবং যা হচ্ছে তাতে আমি ভীষণই খুশি।’ এখন থেকেই দিনে নিয়ম করে তিন-চার ঘন্টা অনুশীলন করেন বলে জানান খুদে তারকা।
এই বয়সে প্রশ্নটা কিছুটা অমূলক তার ভবিষ্যৎ পরিকল্পনা কী জানতে চাওয়ায় আরাত জানায়, সে লিভারপুলের প্রথম দলের হয়ে খেলতে চায় এবং সেরা ফুটবলার হওয়ারও স্বপ্ন দেখে। ‘(লিভারপুলের হয়ে) খেলা এক বড় স্বপ্ন। আমি লিভারপুল সমর্থক। ভবিষ্যতে আমি বিশ্বের সেরা ফুটবলার হতে চাই। আমি প্রতিদিন অনুশীলন করি, তাই এই স্বপ্ন সত্যি করতে পারব।’ এই বয়সে তার কথার মধ্যে নিজের দক্ষতার ওপর বিশ্বাসের ঝলক সাফ ফুটে ওঠে।
আরাতের বিষয়ে কথা বলতে গিয়ে তার বাবা জানান, ছেলের কৃতিত্বে তিনি খুশি হলেও বিস্মিত নন। তিনি বলেন, ‘আমরা গোটা বিষয়ে বিস্মিত হইনি তবে ও যতটুকু যা করছে তাতে আমরা ভীষণই খুশি। ও ছোটবেলা থেকেই যেমন খেলত তার আর পাঁচজনের থেকে আলাদা। সেই জন্যেই ও নিজে তো ভিডিও তৈরি করতে চাইতই, পাশপাশি সকলকে ওর ভিডিওর মাধ্যমে আনন্দ দিতেও উৎসাহী ছিল।
সূত্র : হিন্দুস্তান টাইমস
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
