এইমাত্র পাওয়া

বোলিং অ্যাকশনে অভিযুক্ত আশরাফুল

নিউজ ডেস্ক।।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে বরিশালের হয়ে হ্যাট্রিকসহ ৫ উইকেট সংগ্রহ করে আলোচনা এসেছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অবস্থাতেই এবার তার বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন।

২৩তম জাতীয় ক্রিকেট লিগের বরিশাল বনাম চট্টগ্রামের মধ্যকার চলমান চতুর্থ রাউন্ডের ম্যাচে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছেন আশরাফুল।

ফলে বাংলাদেশ ক্রিকেটের সর্বপ্রথম সুপারস্টারের বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা নিরীক্ষার চালানো হবে। সেই পরীক্ষাতে কেবল উতরাতে পারলেই আবারও বোলিংয়ে ফিরতে পারবেন আশরাফুল।

কিন্তু যদি তার বোলিং অ্যাকশন ত্রুটি যুক্ত হয়, তাহলে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হবেন তিনি। তবে সেক্ষেত্রে ৬ মাসের মধ্যে বোলিং অ্যাকশন শুধরে আপিল করার সুযোগ থাকবে মোহাম্মদ আশরাফুলের সামনে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.