নিউজ ডেস্ক।।
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। রেজিস্ট্রেশন শেষ হলেও ১০ ও ১১ নভেম্বর (বৃহস্পতিবার) বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হয়েছে।
এ দু’দিন বিলম্ব ফি ছাড়াই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও শিক্ষার্থীদের তথ্য সংশোধন করা যাবে।বুধবার রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। করোনা মহামারির কারণে যেসব শিক্ষার্থী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেননি বা অন্য কোন কারণে বাদ পড়েছে সেসব শিক্ষার্থীদের অনলাইনে তথ্য আপলোড, নিবন্ধন ও পূর্বে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের তথ্য সংশোধনের সময়সীমা বিলম্ব ফিস ছাড়া ১০ ও ১১ নভেম্বর দুইদিন বৃদ্ধি করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে আর কোন সময় বৃদ্ধি করা হবে না। এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন বা সংশোধনের কার্যক্রম সম্পন্ন না করলে দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে মোট ৭৪ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের। এর মধ্যে ৫০ টাকা নিবন্ধন ফি এবং ২৪ টাকা রেড ক্রিসেন্ট ফি আছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
