নিজস্ব প্রতিবেদক।।
আগামী তিন দিনের মধ্যে রাজধানীতে সিটিং ও গেটলক সার্ভিস থাকবে না বলে জানিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে বাসমালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের পর কেউ সিটিং ও গেটলক সার্ভিসের নামে বাড়তি ভাড়া নিলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে এ সংগঠনটি।
আজ বুধবার সকালে রাজধানীর বাংলামোটরে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।
তিনি জানান, রাজধানী ও আশপাশের এলাকায় চলাচলরত ৬ হাজার বাসের মধ্যে ১৯৬টি সিএনজিচালিত বাস পাওয়া গেছে, শতকরা হিসাবে যা ৩ দশমিক ২৬ শতাংশ। এর বাইরে আরও সিএনজিচালিত বাস আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
আগামী তিন দিনের মধ্যে ডিজেল ও সিএনজিচালিত বাসে আলাদা স্টিকার লাগানো হবে। তখন সিএনজিচালিত বাস বাড়তি ভাড়া নিতে পারবে না বলে জানান খন্দকার এনায়েত উল্লাহ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
