ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাফিক ডিজাইন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটিতে এ বিভাগে দুজন স্থায়ী সহযোগী অধ্যাপক নেওয়া হবে।
পদের নাম: সহযোগী অধ্যাপক
পদসংখ্যা: ২
যোগ্যতা: গ্রাফিক ডিজাইন বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বিশ্ববিদ্যালয় বা উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে সাত বছরের শিক্ষাদান ও গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
যেভাবে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে এক হাজার টাকার পে-অর্ডার করতে হবে। সার্টিফিকেট, মার্কশিট, অভিজ্ঞতার প্রমাণপত্রের কপিসহ ১১ সেট আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ বরাবর পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর ২০২১
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
