সিনিয়র সচিব হলেন চার কর্মকর্তা

সচিবালয় প্রতিবেদক :

প্রশাসনের চার কর্মকর্তাকে সিনিয়র সচিব করেছে সরকার। তবে তাদের প্রত্যেককে আগের কর্মস্থলেই পদায়ন করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এই নিয়োগের মধ্য দিয়ে প্রশাসনে সিনিয়র সচিবের সংখ্যা হলো ১২ জন।

সিনিয়র সচিব হিসেবে পদায়ন হওয়া চার কর্মকর্তা হলেন- জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

প্রসঙ্গত, সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.